Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে পাচারকালে বেনাপোলে স্কুলছাত্রী উদ্ধার

বেনাপোল, যশোর:
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে স্থানীয়রা।
গত কাল সকাল ৯টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের রুদ্রপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। সে ঢাকার নয়াতলা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ওই স্কুলছাত্রী তার এলাকার সৌরব নামে এক প্রতারকের প্রেমের ফাঁদে পড়ে। বুধবার মেয়েটি স্কুল যাওয়ার পথে তাকে বেড়ানোর নাম করে ঢাকা থেকে বেনাপোলে নিয়ে আসেন সৌরব। গত কাল সকালে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় পাচারকারীদের হাতে তুলে দেয়।
মেয়েটি পাচারের শিকার হচ্ছে বুঝতে পেরে কৌশলে সীমান্তবর্তী একটি বাড়িতে ঢুকে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোলের কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ইউপি সদস্য হোসনে আরা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি এখন তাদের আশ্রয়ে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.