Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারত-বাংলাদেশ ম্যাচ তদন্তের দাবি!

tausifস্পোর্টস ডেস্ক: চলতি টি২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ স্নায়ুক্ষয়ী ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার তৌসিফ আহমেদ। এ ব্যাপারে তদন্তের জন্য আইসিসিকে অনুরোধ করেছেন তিনি। পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি ৭০টি ওয়ানডে খেলেছেন তৌসিফ আহমেদ।
ভারতের বিপক্ষে জয়ের জন্য শেষ ৩ বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। দুটি সিঙ্গেল নিলেই ম্যাচ বেরিয়ে যেত। কিন্তু তা না করে মুশফিক-মাহমুদউল্লাহ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে পর পর ২ বলে দুজনই আউট হন। শেষ বলে রানআউট হন মুস্তাফিজুর রহমান। ১ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় ভারত। তৌসিফ আহমেদের মতে, ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হারের পেছনে কোনো ক্রিকেটীয় যুক্তি নেই। এ প্রসঙ্গে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার চ্যানেলকে তিনি বলেন, ‘যেভাবে ম্যাচটির নিষ্পত্তি ঘটল, তাতে কিছু ব্যাপার স্বাভাবিক বলে মনে হয়নি আমার। ম্যাচটি তদন্তের জন্য আইসিসির যথাযথ মহলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
শেষ ৩ বলে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার দলকে আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর মোটেও অনভিজ্ঞ দল বলে ভাবতে নারাজ তৌসিফ আহমেদ। ৫৭ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার ঠিক এ দৃষ্টিকোণ থেকেই ম্যাচের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর মোটেও অনভিজ্ঞ দল নয়। উইকেটে ছিলেন তাদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। আমি বুঝতে পারছি না, তারা বড় শট খেলার আগে ম্যাচটি কেন টাই করল না ?’
তৌসিফ আহমেদ বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের কোচ। এছাড়া ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে সম্প্রতি জিতেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ম্যাচটি তার কাছে অস্বাভাবিক লেগেছে। তৌসিফ বলেন, ‘জানি না কী বলা উচিত। আইসিসি এ ম্যাচটি তদন্ত করলে সবচেয়ে ভালো হয়। সবাই জানে এখনকার দিনের ক্রিকেটে অনেক অস্বাভাবিক ব্যাপার ঘটে। তাই ম্যাচটি তদন্ত করায় দোষের কিছু নেই।’ এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.