Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভিসা ছাড়া ভারত যাওয়ার সময় বেনাপোলে আটক ৪

বেনাপোলেকামাল হোসেন, বেনাপোল: বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার কালে বুধবার দুপুর ৩ টার সময় ৩ বাংলাদেশী মহিলা ও ১ যুবককে আটক করেছে ২৬ ব্যাটলিয়নের চেকপোষ্ট ক্যাম্পের বিজিবির সদস্যরা।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
বিজিবি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান,পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য নাপিতবাড়ি নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩জন মহিলা ও ১জন পুরুষ কে আটক করা হয়।আটককৃতদের বাড়ি নড়াইল,বরিশাল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনের ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। বিষয়টি বেনাপোল থানার এএসআই মতিয়ার রহমান নিশ্চিত করেছে।

Leave A Reply

Your email address will not be published.