Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভুল সংশোধনের জন্য কাল বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল পুনরায় উত্থাপন হবে

আন্তর্জাতিকডেস্ক:  বাংলাদেশ ও ভারতের স্থল সীমান্ত চুক্তির বিল ভারতের রাজ্য ও লোক সভায় পাস হলেও বিলে সামান্য ভুল থাকার কারণে সংশোধনীসহ পুনরায় পাসের জন্য আগামীকাল রাজ্য সভায় বিলটি উত্থাপন করা হবে।

পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ১০০তম সংবিধান সংশোধনী বিল। বিলের ক্রমিকসংখ্যা ১১৯। এছাড়া বিলের দিন তারিখ নিয়ে সাতটি স্থানে ভুল রয়েছে। এই ভুলগুলো সংশোধন করে পুনরায় বিল পাস করতে হবে। বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হলে তখনই ভুল ধরা পরে।

আগামীকালের রাজ্য সভার দিনের কার্যসূচিতে এই সংবিধান সংশোধনী বিলটি অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৩ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিলটি রাজ্য সভায় পেশ করা হয়। তখন বিল উত্থাপনের যে সালের কথা উল্লেখ করা হয়েছিলো- এবার ভুলক্রমে হুবহুভাবে উত্থাপন করা হয়। ফলে বিলে ২০১৫ সাল না লিখে ২০১৩ সাল রলে যায়।

রাষ্ট্রপতি ভবন থেকে বিলের ভুলগুলো ধরিয়ে দেয়ার পর সংশোধন করে ভারতের বিদেশ মন্ত্রী সুসমা স্বরাজ বৃহস্পতিবার লোকসভায় উত্থাপন করে এবং সেইভাবেই পাস হয়। কিন্তু রাজ্য সভায় পাস করা বিলে ভুল রয়েই যায়। ফলে পুনরায় রাজ্য সভায় বিলটি পাস করাতে হবে ভারতের সংসদীয় বিধান অনুযায়ী। তারপরই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিলে স্বাক্ষর করবেন। তিনি বর্তমানে মস্কো সফর করছেন । আগামীকাল দেশে ফিরবেন।
আগামীকাল বিলটি উঠলেও কোন বির্তকের সুযোগ নেই। শুধুমাত্র ভুলগুলো সংশংশোধন করে ভোটাভুটির মাধ্যমে বিল পাস হবে। তবে সরকারর এই ভুলের সমালোচনা করতে বিরোধী দল ছাড় দেবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইতোমধ্যেই ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী সংবিধান সংশোধনী বিলের মতো গুরুত্বপূর্ণ ভুল থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদের সর্তক করে দিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.