Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বজ্রপাতে সিলেট, মৌলভীবাজার ও মেহেরপুরে ৫ জনের প্রাণহানি

2015-05-10_6_304469

সিলেট, মৌলভীবাজার ও মেহেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় আজ সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে বজ্রাঘাতে আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়। শিশুর নাম জানা যায়নি। তবে তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় । দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ এ খবর নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার: সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর গ্রামের কৃষক আব্দুল আলী (৪৮) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। তিনি রাজাপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতালিব জানান, সকালে বৃষ্টির সময় গরু চরাতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর: রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে দু’জনের প্রাণহানি হয়েছে।  তারা হলেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৫৪)এবং কাজিপুর গ্রামের কাতার প্রবাসি লিটন হোসেনের স্ত্রী বিলকিচ খাতুন (২৮)।

Leave A Reply

Your email address will not be published.