Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মণিরামপুরে বন্দুকযুদ্ধে ২ কনস্টেবল আহত, নিহত ১ ডাকাত

যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওসমান নামে এক ডাকাত (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। গতকাল ভোরে উপজেলার আমিনপুর গোরস্থানের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত ডাকাত ওসমান উপজেলার হাসাডাঙ্গা গ্রামের আজিবর দফাদারের ছেলে। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন- নজরুল ও প্রবীর কুমার।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে মণিরামপুরের চিহ্নিত ডাকাত ওসমানকে আটক করে পুলিশ। গতকাল ভোরে ওসমানকে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী মণিরামপুরের আমিনপুর গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ফেরার পথে গোরস্থানের কাছে ওসমানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আÍরক্ষার্থে শটগানের ছয় রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ওসমানের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসমানের বিরুদ্ধে সাতটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

 

Leave A Reply

Your email address will not be published.