Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধ্যপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১০৪

1442064902

ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০৪ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১০০ জন। শনিবার সকাল নয়টার দিকে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর- এএফপির।

‘এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে ৮২ টি লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। আরো ২২ টি লাশ ময়না তদন্তের অপেক্ষায় রাখা হয়েছে।’ ঝাবুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই কথা জানান। এর আগে ভারতের সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিক ভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটিতে অবৈধভাবে আতশবাজি মজুদ করে রাখা হয়েছিলো। আতশবাজিতে আগুন ধরে যাওয়ায় বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দ্বিতল বিশিষ্ট রেস্টুরেন্টটিতে ধসে পড়ে। এতে অনেকে এর নীচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের সবাইকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.