Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মসজিদের মাইকে আজানের বিপক্ষে সনু নিগম, ভারতজুড়ে বিতর্ক

অনলাইন ডেস্ক:
ভারতের খ্যাতনামা গায়ক সনু নিগম। তার সুরেলা গলার গান শুনে ভক্তরা মুগ্ধ হলেও এবার সনুর ধর্মীয় রীতি নিয়ে বিতর্কিত মন্তব্যে দুদলে ভাগ হয়ে গেলেন ভক্তরা। প্রথমে মসজিদর মাইকে আজান দেয়ার বিরুদ্ধে মন্তব্য করে বড় ধরনের বিতর্কের সূত্রপাত করেছেন তারকা কণ্ঠশিল্পী। এরপর মন্দির, গুরুদুয়ারা গুলোতে উচ্চশব্দে মাইকের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন।
সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন। সেখানে তিনি লেখেন: আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?

 

এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া’ বলে বর্ণনা করেন।
তবে সুন নিগম শুধু আজানের বিরুদ্ধেই টুইট করেন নি। তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণের বিরুদ্ধে মন্তব্য করেন।
তার এই মন্তব্যের পর টুইটারে তার পক্ষে-বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক। অনেকেই তাকে ‘মুসলমান-বিরোধী’ বলে বর্ণনা করেন। সনু নিগমের ধর্মীয় সহিষ্ণুতা আবার অনেকেই বলেন, সনু নিগম ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেন নি।তিনি শুধু মসজিদে মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন। টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

Your email address will not be published.