Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদরীপুরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

Lash Uddhar BDPমাদারীপুর প্রতিনিধি ,সুইটি আক্তার ॥

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া বাজারে বাদশা টেলিকম এর মালিক বাদশা ফকিরের (৪৫) লাশ মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে বাদশা ফকির তার বাদশা টেলিকম দোকানেই ঘুমিয়ে থাকে। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
এ সময় দোকানের সবকিছু এলোমেলো ও দোকানের ক্যাশ বক্স ভাঙ্গা দেখতে পায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।
নিহত বাদশা ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি দাড়িয়া গ্রামের আমজেদ ফকিরের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে কি ভাবে হয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি। প্রাথমিকভাবে নিহতের শরীরে ইনজুরি পাওয়া যায়নি। তাই লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Leave A Reply

Your email address will not be published.