Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কুপিয়ে হ্ত্যা, স্বামী আটক

মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাফিয়া বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহেব আলী সরদারকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামে শাহেব আলী সরদারের সঙ্গে রাফিয়া বেগমের বিয়ের পর থেকেই পারিবারিক ঝগড়া লেগেই থাকত। প্রায় সময়ই স্ত্রী রাফিয়াকে মারধর করতেন তার স্বামী। কলহের জের ধরে সোমবার ভোরে স্ত্রী রাফিয়াকে কুপিয়ে হত্যা করে স্বামী শাহেব আলী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.