Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মারা গেছেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন

চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনষাটের দশকের জনপ্রিয় গায়িকা ফরিদা ইয়াসমিন মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা ইয়াসমিন। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন ফরিদা ইয়াসমিন। তাদের পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। পাঁচ বোনের মাঝে চার বোনই গান করেছেন। তারা হলেন সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন ও ফওজিয়া খান।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.