Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মারুফ-মৌমিতার ‘বেপরোয়া প্রেমিক’

বিনোদন ডেস্ক:
কাজী মারুফ ও মৌমিতা মৌ কিছুদিন আগে ফিরোজ খান প্রিন্সের পরিচালনায় ‘শোধ প্রতিশোধ’ নামে একটি ছবিতে অভিনয় করেন। এবার তারা কাজ করছেন ‘বেপরোয়া প্রেমিক’-এ। এর মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন ইমদাদুল হক মিজান। ছবিটিতে নাম ভূমিকায় দেখা যাবে মারুফকে। মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়লেও থিতু হন না তিনি। কিন্তু গ্রামের একটি মেয়েকে ভালোবাসার পর তার মন বদলে যায়। কিন্তু একসময় তারা একে অন্যকে হারিয়ে ফেলেন। তখন অন্য একটি ছেলে এই মেয়েটি জীবনে জড়িয়ে যায়। মৌমিতা অভিনয় করছেন গ্রামীণ মেয়ের ভূমিকায়। মৌমিতার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মারুফ বললেন, ‘ও অল্প সময়ে নজর কেড়েছে। আমার সঙ্গে ওর টানা দুটি ছবি সেটাই বলে দেয়। পরিশ্রম আর মনোযোগটা ধরে রাখলে অনেকদূর যাবে মৌমিতা।’ এর আগে জাকির খানের পরিচালনায় ‘তোমার আছি তোমারই থাকবো’ (শ্রাবণ খান শুভ) এবং ‘তুই যে আমার’ (সায়মন) ছবি দুটি মুক্তি পেয়েছে। কয়েকদিনের মধ্যে সেন্সর বোর্ডে জমা পড়বে সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’ (সায়মন)। মারুফের নায়িকা হওয়া প্রসঙ্গে মৌমিতা বললেন, ‘তিনি জনপ্রিয় অভিনেতা। তার সঙ্গে দুটি ছবি হাতে পাওয়া অবশ্যই ভালো লাগার ব্যাপার। আশা করি, আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

Leave A Reply

Your email address will not be published.