Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মার্কিন বোমা হামলায় ভারতীয় ২০ জঙ্গি নিহত


আমেরিকার বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার আইএস ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে সুপার-বম্ব ফেলে মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় ভারতের কেরালা থেকে যাওয়া ২০ আইএস জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে কলকাতা টুয়েন্টিফোর।

পেন্টাগন জানায়, আমেরিকা জিবিইউ-৪৩ বোমা ফেলেছে আফগানিস্তানের নানগড়হরে। ওই হামলায় মোট ৩৬ জঙ্গি নিহত হয়। তবে এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হননি।

মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল জন নিকোলসন জানিয়েছেন, গুহা ও বাংকারগুলিকে লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। যেখানে আস্তানা বেঁধেছিল খোরাসানি আইএসরা।

Leave A Reply

Your email address will not be published.