মার্কিন রাষ্ট্রদূত ও ইইউভুক্ত কূটনীতিকরা খালেদা জিয়ার কার্যালয়ে
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। এ সময় তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দূতসহ কয়েকজন কূটনীতিককে দেখা গেছে। গুলশান কার্যালয়ের ফটকে রাষ্ট্রদূতদের স্বাগত জানান, বেগম জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।।
ইইউ ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, জার্মান, সুাইডেন, স্পেন ও ডেনমার্কের কূটনীতিকেরা রয়েছেন বলে জানা গেছে।