Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মার্শাল ও নাদিয়ার ‘শেষ কবিতা’

b-5aবিনোদন ডেস্ক:
রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’র অমিত ও লাবণ্যর কথা তো নিশ্চয়ই মনে আছে সবার। এবার এই দুই চরিত্রে অভিনয় করেছেন মার্শাল ও নাদিয়া। শেষের কবিতার ছায়া অবলম্বনে এ নাটকের নাম ‘শেষ কবিতা’। তবে এখানে অমিত চরিত্রে মার্শাল অভিনয় করলেও লাবণ্যর নাম থাকছে এবার লাবনী। আহসান কবির লিটনের রচনায় এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন।এ নাটকে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। তাকে একজন চলচ্চিত্র পরিচালক রুপে দেখবেন দর্শকরা। সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকটি নিয়ে অভিনেতা মার্শাল বলেন, ‘এ নাটকে আমি অমিত ও নাদিয়া আপা লাবনী চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম জুটি হিসেবে আমরা কাজ করলাম। দারুণ হয়েছে কাজটি। আশা করছি, এটি দর্শকরা পছন্দ করবেন।’ খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে ‘শেষ কবিতা’।

Leave A Reply

Your email address will not be published.