Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আক্রমণের স্বীকার রূপা গাক্সগুলি

Roopa-Ganguly-1বিনোদন ডেস্ক:
ভারতের অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাক্সগুলির ওপর হামলার ঘটনা ঘটেছে। রূপা গাক্সগুলি দাবি করছেন তৃণমূল কংগ্রেস দলের সমর্থকরাই এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে। গত ১৪ এপ্রিল কলকাতার আলীপুর এলাকায় আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণা করতে গেলে রূপা গাক্সগুলির ওপর আক্রমণের এই ঘটনা ঘটে। রূপা গাক্সগুলি বলেন, নির্বাচনী প্রচারণার জন্য আলীপুরে গেলে হঠাৎ করেই আমার ওপর আক্রমণ চালানো হয়। শুধু আমাকেই নয়, আমার গাড়ির ড্রাইভারকেও বেধড়ক মার দেয়া হয়। গাড়ির অবস্থাও ভয়াবহ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তারপর নাকি রক্ষা করে জনপ্রিয় এই অভিনেত্রীকে। অপরদিকে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, বিজেপি এবং টিএমসি দলের সমর্থকদের মধ্যে মারামারি লাগে। রূপা গাক্সগুলি সেই সময় ঘটনাস্থলে পৌঁছালে তার গাড়িও ঘেরাও করে টিএমসি’র সমর্থকরা।

Leave A Reply

Your email address will not be published.