Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মীম এবার সোহমের নায়িকা

b-2
বিনোদন ডেস্ক:
ইন্দো-বাংলাদেশ ম্যাগাজিন ‘আনন্দ দিন’ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম ও অপার বাংলার নায়ক সোহম। দুই বাংলার বিনোদন নিয়ে কাজ করে ‘আনন্দ দিন ম্যাগাজিন’। এবার তারা টলিউডের খ্যাতনামা প্রযোজক সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ শুরু করতে যাচ্ছে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন আনন্দদিনের ক্রিয়েটিভ হেড পরিচালক রাজা চন্দ । ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন কলকাতার নায়ক সোহম ও বাংলাদেশের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা সাহা মিম। প্রযোজক রানা সরকার বলেন, ‘এই মুহূর্তে বাংলা ছবিতে নতুন মুখের প্রয়োজন আছে এবং মিম খুবই প্রতিভাময়ী। সোহমের প্রতিভা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই।’ এটি বিদ্যা সিনহা সাহা মিমের প্রথম কলকাতার ছবি । এদিকে পরিচালক রাজা চন্দ এই মুহূর্তে ভেঙ্কটেশ ফিল্মস র নতুন ছবির কাজে জিৎ ও কোয়েলকে নিয়ে বেনারসে শ্যুটিং এ ব্যস্ত । ছবির প্রি-প্রোডাকশন চলছে। আগামী জুনে কলকাতা ও জুলাইতে বাংলাদেশ ছবির শ্যুটিং শুরু হবে । আগামী দিনে এমন আরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনন্দ দিনের সম্পাদক বাশারুল ইসলাম মুন্না। এ বছরের অক্টোবর নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.