Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘হাফ গার্লফ্রেন্ড’ এ একসাথে বরুন-কৃতি

b-4
বিনোদন ডেস্ক:
বলিউডের খ্যাতনামা লেখক চেতন ভগতের উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমায় অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা ভারুন ধাওয়ান। আর তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। মোহিত সুরি, চেতন ভগত ও একতা কাপুরের প্রযোজনায় ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমাটি নির্মাণ করা হবে। জানা যায়, একতা কাপুর ইতোমধ্যেই চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাসটির স্বত্ব কিনে নিয়েছেন। আর একতাই এই সিনেমার জন্য ভারুনকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সকলেই ধারণা করেছিলেন এই সিনেমায় হয়তো আলিয়া ভাট অভিনয় করবেন ভারুনের বিপরীতে, তবে একতা জানান, কৃতিকেই এই সিনেমার জন্য নেওয়া হবে। এই সিনেমা ছাড়াও ভারুন রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমায় অভিনয় করছেন। ‘দিলওয়ালে’ সিনেমায় বলিউডের কিং খান ও কাজল আরও একবার জুটিবদ্ধ হয়ে হাজির হতে চলেছেন।

Leave A Reply

Your email address will not be published.