Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সীগঞ্জে খুদে শিক্ষার্থীদের উপবৃত্তি দিল রুপালী ব্যাংক

munshiganjরোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রথমিক উপবৃত্তি বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রুপালী ব্যাংক লিমিটেড বিনোদপুর শাখার সহযোগিতায় সদর উপজেলার ৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ২ শত টাকা করে প্রত্যেক শিক্ষাথীকে মোট ৪৩ লাখ ১৭ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সাইফুর হাসান বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা,রুপালী ব্যাংক এর ঢাকা উত্তর জিএম এবনুজ জাহান,রুপালী ব্যাংক সি ওর ক্যাশ এর সিবিও মো: আবু তালেব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.