Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুম্বাইয়ের বিপক্ষে দেখা যাবে মোস্তাফিজকে

ক্রীড়া ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে শেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর মুম্বাই ইন্ডিয়ান্স এবার মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদের।

বুধবার রাত সাড়ে ৮টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে মুম্বাই বনাম কলকাতার লড়াই। এদিনের ম্যাচে লড়াইটা মূলত যেনে তরুণ খেলোয়াড়দের মধ্যে। হারদারাবাদের প্রথম দু’ম্যাচে টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দেখা না গেলেও আজ মাঠে নামতে পারেন।

একদিকে মুম্বইয়ে যেমন হার্দিক পান্ডে, নীতিশ রানার মতো খেলোয়াড়রা তেমনই আবার অন্যদিকে হায়দারাবাদ দলে অফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের মতো খেলোয়াড়রা রয়েছে। কলকাতার বিরুদ্ধে রানার অর্ধশতক এবং হার্দিক পান্ডের অনবদ্য ব্যাটিং প্রদর্শন সবাইকে মুগ্ধ তো করেইছে পাশাপাশি কলকাতার বিরুদ্ধে ম্যাচও বের করে এনেছে। বল হাতে ভেল্কি দেখিয়েছেন ক্রুণাল পান্ডেও। হার্দিকের বড় ভাই ক্রুণালও হার্দিকের সঙ্গে একই দলে খেলছেন। কলকাতার বিরুদ্ধে দারুণ বোলিং পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধও করেছেন তিনি। ৩ উইকেট নিয়েছিলেন ক্রুণাল।

তবে হায়দাবাদের বিরুদ্ধে এই ম্যাচটা মুম্বাইয়ের এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। আর তাই দলে একটি পরিবর্তনের কথা ভাবছে ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্নেঘানের জায়গায় টিম সাউদিকে আনতে পারে মুম্বাই। অন্যদিকে হায়দারাবাদ দলে রয়েছেন যুবরাজ সিং। যুবি চলতি সিজনে ফর্মে রয়েছেন। যদিও গুজরাট লায়ন্সের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি যুবরাজ। কারণ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মোইসিস হেনরিকসই জয়ের জন্য প্রয়োজন। এছাড়াও আজ দলের সাথে যুক্ত হতে পারেন মোস্তাফিজুর রহমান।

এদিকে কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মুম্বাই পৌঁছার কথা ফিজের। ঐতিহ্যবাহী ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুধবার হায়দারবাদের তৃতীয় ম্যাচ নামার কথা রয়েছে তার। দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ।

সানরাইজার্স হায়দারাবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, আশিস নেহরা।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: জস বাটলার, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), নীতীশ রানা রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুনাল পান্ড্য, কাইরন পোলার্ড, হার্দিক পান্ড্য, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনাগান / মিচেল জনসন, জাস্প্রিত বুম্রা, লাসিথ মালিঙ্গা।

Leave A Reply

Your email address will not be published.