মেধাবী, গুণীজনদের মেধা, সৃষ্টিশীলতার স্বীকৃতি ও সংরক্ষণ জরুরি : রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, মেধাবী ও গুণীজনদের মেধা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি ও সংরক্ষণ জরুরি। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। “শিল্প মন্ত্রণালয়ের পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে দেশে ১৫তম ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
এ উপলক্ষে তিনি সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকান্ড সম্পৃক্ত গুণিজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দিবসটি পালন দেশে মেধাসম্পদের বিকাশ ও সংরক্ষণে জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, সভ্যতার ঊষালগ্ন থেকে উদ্ভাবনী ও সৃষ্টিশীল কর্মকা- গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মূলত উদ্ভাবন এবং নতুন নতুন আবিষ্কার বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিল্প, সাহিত্য, সংগীতসহ যাবতীয় সৃষ্টি ও ভাবনার পেছনে রয়েছে সমাজের মেধাবী ও গুণীজনদের অবদান। তাই তাঁদের মেধা ও সৃষ্টিশীলতার স¦ীকৃতি ও সংরক্ষণ জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব মেধাসম্পদ সংস্থার উদ্যোগে সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদ্যাপন করা হচ্ছে।
রাষ্ট্রপতি দিবসের এবারের প্রতিপাদ্য ‘গেট আপ, স্ট্যান্ড আপ. ফর মিউজিক’ খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ প্রাচীনকাল থেকে সভ্যতার পাদপীঠ। এ ভূখ-ে জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী, কবি, শিল্পী-সাহিত্যিক, বিজ্ঞানী, সংগীতজ্ঞসহ মেধাবী গুণীজন। তাদের সৃষ্টিশীল কর্মকা-সহ বর্তমান শিল্পী-সাহিত্যিক-উদ্ভাবক-সংগীতজ্ঞদের মেধা ও সৃষ্টিশীলতা সংরক্ষণ জরুরি।
তিনি বলেন, ‘আমি আশা করি এ দিবসটি উদ্যাপনের মধ্য দিয়ে সৃষ্টিশীল কর্মকা- সংরক্ষণে জনমত সৃষ্টি হবে, যা বুদ্ধিবৃত্তিক সৃষ্টি ও উদ্ভাবনকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
