Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেহজাবিনের সঙ্গে রিয়াজ

08_riaz-mehjabinবিনোদন ডেস্ক:
অনেক অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার পরে এবার অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে কাজ করলেন। ‘শেষ পৃষ্ঠার গল্প’ নামের একটি নাটকে একসঙ্গে তারা দুইজন কাজ করেছেন। নাটকটি লিখেছেন রায়হান খান, পরিচালনা করেছেন হৃদয়। নাটকটিতে রিয়াজকে অমিত এবং মেহজাবিনকে ইমু চরিত্রে দেখা যাবে। তাদের পরিচয় হয় ইতালিতে। একসময় তারা দেশে ফেরে। ৬ ফেব্র“য়ারি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, প্র্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করা হলো। বেশ ভাল লেগেছে কাজটি করে। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘শেষ পৃষ্ঠার গল্প’ ১৪ ফেব্র“য়ারি রাত সাড়ে ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে।

Leave A Reply

Your email address will not be published.