Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেহেরপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কালাগাঙ্গা ওরফে খোকন (৪২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, তিনটি কার্তুজ ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার ভানু মন্ডলের ছেলে। অন্যদিকে, আহতরা হলেন এসআই রফিকুল ইসলাম, এসআই কৃষ্ণ পদ এবং কনস্টেবল মিনহাজ।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে শহরের কলেজমোড় থেকে খোকনকে আটক করা হয়। পরে রাত তিনটার দিকে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বীনদত্ত ব্রিজের কাছে পৌঁছালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় খোকন ডাকাত। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার নামে মেহেরপুর সদর থানায় হত্যা ও ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.