Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেয়ে হওয়ায় লাশ হলো নবজাতক!

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের কুমারপাড়ায় গত শনিবার রাতে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, মেয়ে সন্তান হওয়ায় নবজাতকের গলা টিপে হত্যা করেছে তার মা-বাবা।

গ্রামবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের জয়মুদ্দিনের ছেলে মোঃ আনছার আলী প্রায় ১০ বছর আগে উপজেলার কুরুষাফেরুষা গ্রামের মর্জিনা নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর বারবার তাদের মেয়ে সন্তান হত। এতে স্বামী ও স্ত্রী দু’জনেই অসন্তষ্ট ছিল।

আনছার আলীর ভাতিজি আকলিমা জানায়,মর্জিনা যখন তার নিজ বাড়ীতে সন্ধ্যার একটু আগে নিজ ঘরে সন্তান প্রসব করে তখন আকলিমা পাশের রুম থেকে দেখতে পায়। সে সময় মর্জিনা নবজাতককে একটি পরিত্যাক্ত বস্তায় ভড়িয়ে প্রসাব খানার পাশে একটি গর্তে পুতিয়ে রাখে। বিষয়টি জনাজানি হলে আনছার আলী ও মর্জিনা কৌশলে নবজাতককে তাদের থাকার ঘরে রেখে পালিয়ে যায়। গ্রামের আবাল বৃদ্ধ বণিতা নবজাতককে দেখতে ভীড় জমায় তাদের বাড়ীতে।

রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক এস.আই সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.