Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ময়মনসিংহে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

220150703125852_90412ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের পাটগুদামস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড় ব্রহ্মপুত্র নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে স্থানীয় লোকজন দু’টি লাশ দেখতে পেলেও দুপুর দেড়টার দিকে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়। এরা হলো পাটগোদাম এলাকার ইমন (১৭) ও ভাতিজা সাজন (১৮)।
পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শহরের পাটগোদাম শহররক্ষা বাঁধ এলাকার বাসিন্দা দিনমজুর সোহরাবের ছেলে ইমন ও চা বিক্রেতা চেঙ্গু মিয়ার ছেলে সাজন সোমবার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে যাবার পর আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয়র ব্রহ্মপুত্র নদে দু’টি লাশ দেখতে পায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুপুর দেড়’টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা ওসিকে জানান, ইমন ও সাজন চাচা-ভাতিজা হলেও তাদের সম্পর্কটা একটু দূরের। এরা দু’জনই ঘনিষ্ট বন্ধু ছিল। পরিবারের পক্ষ থেকে ইমন ও সাজনকে হত্যার পর নদে ফেলে রাখা হয়েছে বলে দাবি করা হয়। নিহতদের শরীরে কোনো দাগ নেই বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.