Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যশোরে জেল থেকে বের হতেই দুর্বৃত্তদের গুলিতে হেমায়েত বাহিনীর প্রধান খুন

jessorযশোর প্রতিনিধি: যশোরের কারগারের ফটক থেকে বের হলেই দুর্বৃত্তরা গুলি চালিয়ে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত হোসেনকে (৩০) হত্যা করেছে। আজ সোমবার ইফতারের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে কারাফটকের সামনেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার বাবার নাম জিন্নাহ ওরফে টেনা কসাই। শহরতলীর ম-লগাতি এলাকায় তাদের বাড়ি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গত ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় যশোর কোতোয়ালি থানার পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। আজ সোমবার জামিনে বের হন তিনি।
তিনি আরো জানান, কারাগার থেকে বের হয়ে হেমায়েত কারাফটকের সামনে সুকতারা টি স্টলে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা মোটরসাইকের যোগে এসে তার সামনে থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একটি গুলি হেমায়েতের মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়।
খবর পেয়ে তার লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত হেমায়েতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Leave A Reply

Your email address will not be published.