Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

rangpur
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. দেলোয়ার বখ্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ শে ফেব্রুয়ারি সন্ধা ৬.৩০ মিনিটে রংপুর জেলা প্রশাসন,সিটি কর্পোরেশন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ো্জন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মো. ফরিদ আহম্মেদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব পরবর্তী প্রজন্মের কাছে আলোচনার মাধ্যমে  স্বরনীয় করে  রাখতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. দেলোয়ার বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রংপুর রেঞ্জ মো. হুমায়ুন কবীর,রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সাফিয়ার রহমান শফি, ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা ও রংপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক তৌহিদুর রহমান  টুটুলপ্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.