Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে কাল বৈশাখীর তাণ্ডব; নিহত ১

রংপুর প্রতিনিধি:  কাল বৈশাখী ঝড়ে রংপুর সদরে মেরাজ উদ্দীন (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মেরাজ উদ্দীন জুম্মাপাড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে।  জেলার বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও ২০জন। এছাড়া সদরসহ বিভিন্ন উপজেলার সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছ-পালা উপড়ে গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মোতালেব জানান, ঝড়ে আহত অবস্থায় হাসপাতালে আনার পর মেরাজের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২০ জনের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর সদর, মিঠাপুকুর, গঙ্গাচড়াসহ বিভিন্ন এলাকায় আঘাত হানে কাল বৈশাখী। এতে এসব এলাকার সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এবং উপড়ে গেছে গাছ-পালাও।

Leave A Reply

Your email address will not be published.