রংপুরে জনপ্রশাসন পদক বিতরণ
রংপুর প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক বিতরন অনুষ্ঠান শনিবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি থেকে এসব পদক বিরতণ করেন।
এতে সাধারণ ক্যাটাগরীতে রংপুর পীরগঞ্জ উপজেলা ভুমি অফিস ডিজিটালইজেশন প্রকল্পের অবদান রাখার জন্য রংপুরের সাবেক জেলা প্রশাসক বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ, রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাইন বিল্লাহ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম জিয়াউল ইসলাম, দিনাজপুর বোচাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মোঃ গোলাম কিবরিয়াকে এ পদক দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।