Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পরিবহণের চালক-হেল্পারদের খাদ্য সরবরাহ করছে মালিক সমিতি


রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরীর ওপর দিয়ে
জরুরী পণ্যপরিরহণকারী যানবাহণের চালক ও হেল্পারদের এখন থেকে হাইওয়েতেই বিনামূল্যে খাদ্য সরবরাহ করবে রংপুর জেলা ট্রাক-ট্যাকলরী-ট্রাক্টর মালিক সমিতি।
রবিবার বিকালে রংপুর নগরির প্রবেশদ্বার দমদমায় সমিতির কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

এ সময় সমিতির নেতৃবৃন্দ বলেন, করোনার সংকটকালে পরিবহণ শ্রমিকরা নিজেদের জীবন বিপন্ন করে খাদ্য, শিশুখাদ্য, ওষুধসহ জরুরী পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে দিচ্ছেন। অঘোষিত লকডাউনের কারণে হোটেল-রেস্তরাগুলো বন্ধ থাকায় দিনের পর দিন তাদের অভুক্ত থাকতে হচ্ছে। অথচ তাদের এই কষ্টের কথা কেউ ভাবছেননা। দেশের এই ক্রান্তিকালে মালিকপক্ষকে তারা এগিয়ে আসার আহ্বান জানান।
বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.