Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পিবিআই’র অভিযানে গ্রেফতার ১

pbi-rরংপুর প্রতিনিধি: রংপুর কোতোয়ালী থানার শেখটারী গ্রাম থেকে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি মোনজাব আলীকে (৪২) গ্রেফতার করা হয়েছে। ১৪ অক্টোবর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পিবিআই রংপুর এর এসআই রেজানুল হক। মোনজাব আলী কোতোয়ালী থানার শেখটারী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
শনিবার পিবিআই রংপুর জেলা অফিস থেকে পাঠানো এক প্রেস রিলিজ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, কোতোয়ালী থানায় আরাজি পশুরাম বুড়াইল গ্রামের আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে মোনজাব আলীসহ ১০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজানুল হক জানান, গত ৭ সেপ্টেম্বর আসামিরা মামলার বাদীর পরিবারের লোকজনের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাকু দিয়ে বাদীর মাথায় আঘাত করলে সাক্ষী শফিউলের মাথায় লেগে হাড় পর্যন্ত কেটে যায়।

Leave A Reply

Your email address will not be published.