Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে বিভাগীয় বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষমেলা-২০১৫ শুরু

রংপুর :  রংপুর জিলা স্কুল মাঠে সোমবার থেকে ৭ দিনব্যাপী শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষমেলা।  দুপুরে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত। এর আগে বিভাগীয় বৃক্ষমেলা উপলক্ষে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জিলা স্কুল মাঠে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অতিথিরা।

বাংলাদেশ বন সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে এ বৃক্ষমেলায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে শতাধিক স্টল খোলা হয়েছে। সেখানে বনজ ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের চারা প্রদর্শন করা হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.