Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ব্যাপ্টিষ্ট মিশন কলেজ হোস্টেল উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি :  রংপুরে শেড বোর্ড ও রংপুর এ বি সি এস এর বাস্তবায়নে রবিবার ব্যাপ্টিষ্ট মিশন কলেজ হোস্টেল শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সভাপতি বিবিসিএস ও চেয়ারম্যান শেড বোর্ড এর মিঃ জয়ন্ত অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন, সহ-সভাপতি বিবিসিএস এর প্রলয় সমাদ্দর বাপ্পি। আরো উপস্থিত ছিলেন, রংপুর এবিসিএসএর পালক প্রধান ও সেক্রেটারী মিঃ বার্নাবাস হেম্ব্রম এবং নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর এবিসিএস এর সভাপতি মিঃ পাত্রাস মুর্মু। প্রধান অতিথি বলেন, ব্যাপ্টিষ্ট মিশন কলেজ হোস্টেলে ৪৩ টি মন্ডলীর কলেজ পর্যায়ের ছাত্ররা এখান থেকে পড়াশুনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মন্ডলী গুলো যেন শিক্ষার আলোয় পরিণত হয়।

Leave A Reply

Your email address will not be published.