Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের মাদ্রাসা পরিদর্শন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুর সদরের ৩১ নং ওয়ার্ডের শেখপাড়া আফতাবিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম বেলালের নেতৃত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা খতিব জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ও গভর্নর ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের আলহাজ্ব মাওঃ মোঃ জলিল উদ্দিন কাদেরী মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদ, ছাত্র/ছাত্রীর উপস্থিতি ও আন্তরিকতা দেখে খুশি হন এবং অত্র মাদ্রাসার সার্বিক কল্যাণে যা কিছু করা প্রয়োজন তার সার্থকতা সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উত্তর বঙ্গের সাধারণ সাংগঠনিক আব্দুল কাদির খোকন আনজুমান, প্রফেসর রেদওয়ান আশরাফি, হাফেজ আহমেদ রেজা, মাদ্রাসার কমিটির সাধারন সম্পাদক সরোয়ার আলম হীরা, সুপার মাওলানা মোঃ আমিরুল মোমেনীন, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীবৃন্দ, ছাত্র/ছাত্রী প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.