Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ জয়নাল মির্জা গ্রেফতার

downloadরংপুর অফিস: রংপুরের চিহ্নিত ‘শীর্ষ সন্ত্রাসী’ জয়নাল মির্জাকে গ্রেফতার করেছে কোতযালী থানা পুলিশ। নগরীর রংপুর সরকারি কলেজের পেছনে বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকের সময় উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী সহযোগীদের নিয়ে তাকে গ্রেফতার করেন।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, শীর্ষ সন্ত্রাসী জয়নাল মির্জা রংপুর নগরীর রাধাবল্লভ মহল্লার রোস্তম আলীর ছেলে। সে যুবদল নেতা রেজাউল করিম মিলন, ডিশ ব্যবসায়ী বুলেট হোসেন ও রতন হত্যা ও ছিনতাই, চাঁদাবাজি মামলাসহ ২২টি মামলার আসামী। রংপুর কোতয়ালী থানা পুলিশ গত বছর চিকলী বিল এলাকা থেকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে জয়নাল দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারে ছিল। সম্প্রতি জামিনে বেরিয়ে সে পুনরায় ছিনতাই ও ডাকাতি শুরু করে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.