Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ২ টি সড়কের পাকাকরন কাজের উদ্বোধন

রংপুরে ২টি সড়কের পাকাকরন কাজের উদ্বোধন

রংপুর প্রতিনিধি : বুধবার রংপুর সিটি কর্পোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের দক্ষিন কেল্লাবন্দ ও রামপুরা এলাকায় ২টি সড়কের পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম আজাব্বর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা গিনি, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর ক্রেকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম জাদু প্রমুখ ।

উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৩ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৬০ গ্রুপ ও পরে ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.