রংপুর আলুচাষিদের মতবিনিময় সভা
রংপুর প্রতিনিধি:
রংপুরে আলুচাষিদের সাথে এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে রংপুর হিমাগারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র হিমাগারের এমডি ডা. আলহাজ্ব মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, রংপুর হিমাগারের আলুর এজেন্ট সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এক র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার মোটরসাইকেল ও ২য় পুরস্কার ফ্রিজসহ ১০১টি পুরস্কার বিতরণ করা হয়।