Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর কোতয়ালী থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী সহ ১৫ জন গ্রেফতার

Capture

রংপুর অফিস:
রংপুর পুলিশের চলমান অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার কোতয়ালী থানার প্রেরিত বার্তায় জানা যায় কোতয়ালী থানার এসআই আব্দুস ছালাম এর নেতৃত্তে বিভিন্ন অপরাধ ও মামলায় এসব আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর পূর্ব ঘাঘটপাড়া এলাকার মৃত নছির উদ্দিন এর পুত্র মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৯) এবং আলমনগর নুরপুর এলাকার মৃত নুর ইসলাম এর পুত্র মোঃ রবিন কে সহ জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ১৩ জন কে গ্রেফতার করা হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, আসামীদেও জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.