Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর গঙ্গাচড়ায় অবরোধ হরতালের প্রতিবাদে ১৪ দলের মানব বন্ধন

্গংগাচরা প্রতিনিধিগঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : সারা দেশে বিএনপি জামায়াত জোটের চলমান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রোববার গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। চৌদ্দ দলের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ১৪ দলের উপজেলা আহ্বায়ক সাইয়েদুল ইসলাম।
বক্তব্য রাখের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (উপজেলা চেয়ারম্যান) আসাদুজ্জামান বাবলু, যুগ্ন আহ্বায়ক লিয়াকত আলী, আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল ইসলাম, আব্দুল আউয়াল পাভেল, আশিকুজ্জামান লিটন ও বুলবুল আহম্মেদ, রংপুর জেলা যুব লীগের সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিয়ার রহমান স্বপন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার, জাসদের উপজেলা সভাপতি সুজা উদ্দৌলা রানা, গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভি প্রমূখ।
আনোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য বক্তাগণ সরকারের প্রতি দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.