রংপুর পীরগঞ্জে নিজের ট্রাকের নীচে চাপা পড়ে মালিক নিহত

পীরগঞ্জে ( রংপুর ) প্রতিনিধি: রংপুর পীরগঞ্জে নিজের ট্রাকের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ট্রাক মালিক আব্দুল বারী (৩৫)। বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ নাজমুল হক মন্ডল জানান, শনিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলার সম্মুখে ধান বোঝাই ট্রাক নীলফামারী থেকে বগুড়া ফেরার পথে পিছনের চাকা পাংচার (লিক) হয়ে যায়।
এসময় ড্রাইভার চাকা পরির্বতনে মেরামত কাজ করতে থাকেন হেলপার ও ড্রাইভার। এ সময় ট্রাক মালিক আব্দুল বারি পাশে দাঁড়িয়ে মেরামত কাজ দেখছিলেন। এক পর্যায়ে ভার উত্তোলন যন্ত্রটি (জ্যাক) মাটির নীচে দেবে গেলে ট্রাকটি উল্টে যায়। এতে হেলপার ও ড্রাইভার অলৌকিকভাবে বেঁচে গেলেও চাপা পড়েন ট্রাক মালিক আব্দুল বারী। পরে এলাকার লোকজন ট্রাকের নীচ থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
নিহত ট্রাক মালিক আব্দুল বারী পেশায় একজন ব্যবসায়ী।