Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অভিবাসীবাহী নৌকাডুবি খাবার নিয়ে বাংলাদেশি-রোহিঙ্গা লড়াই, ১শ’ জনের প্রাণহানি

andaman_map_0-400x320

আন্দামান সাগরের ইন্দোনেশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির পর উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছেন, সাগরে থাকা অবস্থায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের মধ্যে খাবার নিয়ে লড়াইয়ে অন্তত ১শ’ জন সাগরে প্রাণ হারিয়েছেন।

এদের মধ্যে কেউ নিহত হয়েছেন ছুরিকাঘাতে, আবার কাউকে নৌকা থেকে ফেলে দেয়া হয়েছে সাগরে। অভিবাসীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। উদ্ধার হওয়া অভিবাসীদের বর্তমান আশ্রয় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের লাংসা শহরে। সেখানে তাদেরকে খাদ্য, অস্থায়ী বাসস্থান ও চিকিৎসা সহায়তা দিচ্ছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

এদিকে, রোববার, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ্ আমান জানান, চলমান অভিবাসী সংকট সমাধানে শিগগিরই মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে, দক্ষিণ পূর্ব এশিয়ার চলমান অভিবাসী সংকটে নিজেদের কোনো দায় নেই উল্লেখ করে সংকট সমাধানে থাই সরবকারের ডাকে আয়োজিত জরুরি সম্মেলনে মিয়ানমার অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির সরকার। সেইসঙ্গে, কোনো অবস্থাতেই মিয়ানমার রোহিঙ্গাদের দায়িত্ব নেবে না বলেও জানানো হয় দেশটির পক্ষ থেকে।

Leave A Reply

Your email address will not be published.