Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর পীরগাছায় ‘মাসিক আমাদের বার্তা’ নামক পত্রিকার শুভ-উদ্বোধন

Masikপীরগাছা প্রতিনিধি: 
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাসিক আমাদের বার্তা’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক আমাদের বার্তার প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্শি এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগাছা উপজেলা শাখা সভাপতি আব্দুল হাকিম সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর রায়, পীরগাছা থানা (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ওয়াজেদ আলী সরকার, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মাসিক আমাদের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রহমান রাসেল, উপজেলার তরুণ লেখক একরামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিশু সাংবাদিকদের সংগীত পরিবেশনায় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ পত্রিকাটি আগামীতে একটি ভালো মানের সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হবে বলে আমি স্বীকার করি। এছাড়াও এ পত্রিকার কর্মরত শিশু সাংবাদিকরা আগামীতে এ উপজেলার সুখ-দুঃখ এবং উন্নয়নের সংবাদ পরিবেশন করবে এটা আমি প্রত্যাশা রাখছি। আজকের শিশু সাংবাদিকরাই হবে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। এ পত্রিকার সকল শিশু সাংবাদিকদের আমি মঙ্গল কামনা করি।

Leave A Reply

Your email address will not be published.