Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বেরোবিসাসের শুভেচ্ছা

বেরোবি সংবাদদাতা ।। গত শুক্রবার রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সভাপতি সংবাদ সংস্থা ইউএনবির রংপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক বিটিভির রংপুর প্রতিনিধি ও দৈনিক বায়ান্নর আলোর নির্বাহী সম্পাদক আলী আশরাফ সহ কমিটির অন্যান্য সদস্যদের প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(বেরোবিসাস), রংপুর’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার(২ আগস্ট) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাকীবুর রহমান শাহীন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নূর ইসলাম সংগ্রাম, প্রচার সম্পাদক নুর আলম, পাঠাগার সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল এবং কমিটির অন্যান্য সদস্যদের পক্ষ থেকে রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির কার্যকারী পরিষদের সকল সদস্যদের প্রতি বেরোবিসাসের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি তপন কুমার রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, রংপুর প্রেসক্লাবের নতুন কমিটি সার্বিক সফলতা ও গনমাধ্যমের উন্নয়নে অন্যন্য ভূমিকা পালন করবে বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আশা ব্যক্ত করছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.