Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রনি ফের দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলার আসামি বখতিয়ার আলম রনির তৃতীয়বারের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  মঙ্গলবার মহানগর হাকিম মো. আমিনুল হক জামিনের আবেদন না মঞ্জর করে দুইদিনের রিমান্ডের আদেশ দেন।

 উল্লেখ্য গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নেশাগ্রস্ত অবস্থায় এলোপাতাড়ি গুলি ছোড়েন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। এতে গুরুতর আহত হন রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব। চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন রিকশাচালক হাকিমের মা মনোয়ারা বেগম।

Leave A Reply

Your email address will not be published.