Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

ARREST picস্টাফ রিপোর্টার:
রাজধানীর সবুজবাগ থানাধীন কদমতলা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, গত কাল ভোর সাড়ে ৩টার দিকে কদমতলা ব্রিজ সংলগ্ন পূর্ব বাসাবোর একটি বাসা থেকে সাইফুল্লাহ খান (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশেই ‘বাসাবো মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ’ এর অফিস থেকে উদ্ধার করা হয় দুটি রিভলবার, একটি পিস্তল ও এক হাজার গুলি। সাইফুল্লাহ খান ওই সমিতির সহ সভাপতি। তিনি অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত- এমন খবরেই অভিযান চালানো হয়। যে অস্ত্র পাওয়া গেছে তার সবই নতুন বলে জানান জাহাঙ্গীর হোসেন। রাজনৈতিক হত্যা ও নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র রাখা হয়েছিল বলে গোয়েন্দা পুলিশের সন্দেহ।

Leave A Reply

Your email address will not be published.