Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে ফের এক ধর্মগুরুকে হত্যার হুমকি

হত্যার হুমকি hottar humki _ BDP

রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকির পর এবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তাতে প্রেরকের নামের জায়গায় এ বি সিদ্দিক, গাজীপুর লেখা রয়েছে। একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, এই চিঠির বিষয়ে শুদ্ধানন্দ নিজেই সবুজবাগ থানায় মঙ্গলবার বিকেলে একটি জিডি করেছেন। কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।

Leave A Reply

Your email address will not be published.