Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

lash uddharস্টাফ রিপোর্টার:
রাজধানীর ভাষানটেকের একটি বালুর মাঠ থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গত কাল ভোর রাতে শিল্পীর টেক বালুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে ও কানের কাছে গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি। গুলি করে হত্যার পর তাকে সেখানে ফেলা রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নাসিরের ধারণা। তার পরনে চেক শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানে হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.