Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর মতিঝিলে পেপসি টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

download (9)নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি বাণিজ্যিক ভবনে (৬৩ দিলকুশা) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ১০টি ইউনিট।

শনিবার দুপুর সোয়া ৩টার দিকে ৭ তলা ভবনটির দ্বিতীয় তলায় এই আগুন লাগে। এক ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দমকল বাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন  জানান, কোথায় আগুন লেগেছে তা নিশ্চিত হতে বেশ সময় পেরিয়ে গেছে। প্রথম দিকে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। দ্বিতীয় তলায় আগুন লেগেছে তা নিশ্চিত হওয়ার পর এখন দমকল বাহিনী কাজ শুরু করেছে।

আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।

Leave A Reply

Your email address will not be published.