রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৪
রাজবাড়ীর গোয়ালন্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার পর দৌলতদিয়া কেনাল ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে ।
বাংলাদেশেরপত্র/এডি/আর