Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজশাহীতে চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

রাজশাহী : নগরীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ময়ুরী খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নগরীর আরডিএ মার্কেটের সামনে রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়ুরী মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মুকুল হোসেনের মেয়ে। সে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওয়্যারলেস অপারেটর মুঞ্জুরুল ইসলামের বাড়ির গৃহপরিচারিকা ছিল।

গৃহকর্তা মঞ্জরুল ইসলাম জানান, কিছুদিন আগে মোহনপুরের হাটরা থেকে ময়ুরীকে বাড়ির কাজের জন্য আনা হয়। সকালে তার স্ত্রী ময়ুরীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হন। তাকে স্যান্ডেল কিনে দেওয়ার কথা ছিল। তাদের অটোরিকশাটি নগরীর আরডিএ মার্কেটের সামনে পৌঁছামাত্র ময়ুরীর ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় ময়ুরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.